ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল, পদ থেকে অব্যাহতি

আকাশ জাতীয় ডেস্ক: 

আনোয়ারা উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর তাকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইয়াবা সেবনের ছবি ভাইরাল হয়ে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া ওই আওয়ামী লীগ নেতা হলেন আশিষ নাথ। তিনি ৮ নম্বর চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মালেকের সই করা একটি চিঠিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গঠনতন্ত্রের ৪৭(ঞ) ধারা অনুযায়ী আশিষ নাথকে ৮ নম্বর চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান চৌধুরীবলেন, দলীয়  শৃঙ্খলা ভঙ্গ করে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে আশিষ নাথকে ৮ নম্বর চাতরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কক্সবাজারের টেকনাফের পর চট্টগ্রামে ইয়াবা প্রবেশের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয় আনোয়ারা। সমুদ্র পথে মিয়ানমার থেকে সরাসরি ইয়াবা এনে আনোয়ারা হয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। র‍্যাব, পুলিশ, কোস্টগার্ডের সদস্যরা ইয়াবার একাধিক চালানও উদ্ধার করে আনোয়ারা এলাকা থেকে।

আওয়ামী লীগ নেতা আশিষ নাথের বিরুদ্ধে ইয়াবা সম্পৃক্ততার অভিযোগ রয়েছে অনেকদিন ধরে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে নজরদারিতে রেখেছে বলে জানা গেছে।

অভিযুক্ত আশিষ নাথের মোবাইল নম্বরে কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এসএমএস পাঠিয়েও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ.লীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল, পদ থেকে অব্যাহতি

আপডেট সময় ০২:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০