ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মৌলভীবাজার লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক: 

সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের পর এবার মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টা থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। এখন পর্যন্ত মৌলভীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন।

জেলা প্রশাসক বলেন, এক জেলা থেকে অন্য জেলায় বিভিন্ন পথে লোকজন আসার চেষ্টা করছেন। তাই করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রাণঘাতী কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ জেলায় প্রবেশ করতে বা এক জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সবধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে।

জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতাবহির্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ সোমবার বিকেল ৫টা থেকে কার্যকর হবে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নাজিয়া শিরিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

মৌলভীবাজার লকডাউন

আপডেট সময় ০১:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০