ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

সিংড়ায় সরকারি চাল চুরির অভিযোগে আ. লীগের দুই নেতা বহিস্কার

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরের সিংড়ায় সরকারি ১০টাকা কেজির চাল বিক্রি ও মজুদের অভিযোগে উপজেলার সুকাশ ইউনিয়নের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আউয়াল হোসেন স্বপন ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য শাহিন শাহকে বহিষ্কার করেছে দল। রোববার (১২ এপ্রিল) দলীয় গঠনতন্ত্রের ধারা ৪৭ (ঞ) মোতাবেক ওই ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সুকাশ ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হালিম মোহাম্মদ হাসমতের স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

বহিষ্কারের আদেশ সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সরকারি ১০ টাকা কেজির ১৩ বস্তা চাল ও ৮ এপ্রিল একই ইউনিয়নের শারুপাড়া গ্রামে চাল ব্যবসায়ী রহমত আলীর এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে ১,৪৪০ কেজি সরকারি চাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু।

এ ঘটনায় শাহিন শাহ্কে সরকারি চাল মজুদের অপরাধে মামলায় কারাগারে পাঠানো হয়। এবং দন্ডবিধি ১৮৬০ সালের আইনে ১৮৮ ধারায় সরকারি চাল বিক্রির অপরাধে স্বপনকে এক মাসের বিনাশ্রম কারা-দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন বানু’র আদালত।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন জানান, ইউনিয়ন আওয়ামীলীগ তাদের অব্যাহতি দিয়েছে। উপজেলা আওয়ামীলীগ বহিষ্কারের সুপারিশ করে জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগ বরাবর পত্র প্রেরণ করছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কোভিড-১৯ মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন, সে নির্দেশ অমান্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক অবক্ষয়, ত্রাণ বিতরণে প্রাথমিক ভাবে অনিয়ম প্রমাণিত হওয়ায় তাদেরকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

সিংড়ায় সরকারি চাল চুরির অভিযোগে আ. লীগের দুই নেতা বহিস্কার

আপডেট সময় ০৯:২২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০