ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালে রূপ নিচ্ছে বসুন্ধরা কনভেনশন সিটি

আইসিসিবিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংবাদ সম্মেলন

আকাশ জাতীয় ডেস্ক:

কভিড-১৯ করোনাভাইরাসের চিকিৎসায় আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২০০০ বেডের হাসপাতাল করতে চায় সরকারের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ৫০০০ বেডের জায়গা থাকলেও আপাতত ২০০০ বেড করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর বাইরে হবে ৭১ বেডের আইসিইউ ইউনিট। প্রয়োজনীয় সরঞ্জাম কেনা শুরু হয়ে গেছে। কিছু মালামাল বিদেশ থেকে আনার প্রয়োজন পড়ায় কিছুটা বিলম্ব হচ্ছে।

আজ রবিবার আইসিসিবিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. মাছুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন আইসিসিবির প্রধান নির্বাহী জসিম উদ্দিন।

মাছুদুল আলম বলেন, বেড চলে আসবে। পার্টিশনের মালপত্র চলে আসবে। ৭১ বেডের আইসিইউ হচ্ছে যার অনেক সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। এই সময়ে বিদেশ থেকে আনা অনেক কঠিন। সব মিলে ১৫ দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ হাসপাতাল করার চেষ্টায় আছি।

বসুন্ধরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তারা পুরো কনভেনশন সিটি হাসপাতালের জন্য ছেড়ে দিয়েছে। যে এক্সপো জোনে হাসপাতালের মূল অবকাঠামো হবে সেটার দৈনিক ভাড়া ৪৫ লাখ টাকা, যা বসুন্ধরা নিচ্ছে না।

জসিম উদ্দিন বলেন, এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। হাসপাতালের জন্য অতিরিক্ত ওয়াস ক্যাপাসিটি প্রয়োজন হবে, আমরা সে কাজ শুরু করে দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

আগামী ১৫ দিনের মধ্যে হাসপাতালে রূপ নিচ্ছে বসুন্ধরা কনভেনশন সিটি

আপডেট সময় ০১:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০