ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা, মানতে হবে সব হাসপাতালকে জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২

টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রী করোনা আক্রান্ত, ছয় বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। তারা দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকায়।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানিয়েছেন, স্বামী ঢাকায় শাহিন ট্রেডার্স নামক একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। তিনি গত ২৮ মার্চ মাদারীপুর জেলার শিবচরের পাচ্চর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান।

সেখান থেকে গত ৪ এপ্রিল অসুস্থ অবস্থায় তিনি গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ার গেমাডাঙ্গা মল্লিকের মাঠ এলাকার নিজ বাড়িতে আসেন। তার অসুস্থতার বিষয়টি স্বাস্থ্য বিভাগের জানা ছিল।

তিনি বলেন, গত ৬ এপ্রিল তার স্ত্রী ও সন্তানকে বাড়ি নিয়ে আসা হলে আমরা তাদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তা আইইডিসিআরে পাঠাই। বৃহস্পতিবার বিকালে আমাদের কাছে রিপোর্ট আসে যে, তারা স্বামী-স্ত্রী দুজনই করোনা ভাইরাস আক্রান্ত। আক্রান্তদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনার প্রস্তুতি চলছে বলে সিভিল সার্জন জানান।

সন্ধ্যা ৬টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন এবং টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ঘটনাস্থলে ছুটে যান। তারা গিয়ে আক্রান্তদের বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রী করোনা আক্রান্ত, ছয় বাড়ি লকডাউন

আপডেট সময় ১১:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০