ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা: রাজধানীর পর নারায়ণগঞ্জে সর্বোচ্চ ৪৬ জন শনাক্ত

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে মোট ২১৮ জনের। এর মধ্যে রাজধানী ঢাকায় শনাক্ত সর্বোচ্চ ১২৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে। সেখানে আক্রান্ত ৪৬ জন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মন্বিত নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জে জেলার পরই মাদারীপুর জেলায় ১১ জন, রাজধানীর বাইরে ঢাকার বিভিন্ন উপজেলায় ৬ জন, গাইবান্ধায় ৫, মানিকগঞ্জে ৩, চট্টগ্রামে ৩ এবং জামালপুর, কুমিল্লা, টাঙ্গাইল, নরসিংদীতে ২ জন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এছাড়া কক্সবাজার, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নিলফামারি, চুয়াডাঙ্গা, রংপুর, রাজবাড়ি, শরিয়তপুর,শেরপুর, সিলেট ও গাজীপুর জেলায় একজন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এর আগে বুধবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা ২১৮।

মীরজাদী সেব্রিনা আরও জানান, নতুন করে আক্রান্ত ৫৪ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ২১ জন নারী। বয়স অনুসারে- ১১ থেকে ২০ বছরের মধ্যে আছেন ৫ জন, ২১ থেকে ৩০ এর মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরে মধ্যে ৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন ও ৬০ এর বেশি বয়সের ১০ জন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ৩৯ জন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। রাজধানীর পার্শ্ববর্তী উপজেলায় আছেন ১ জন। বাকি সবাই ঢাকার বাইরের।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৯৮১টি। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫ হাজার ১৬৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান মীরজাদী সেব্রিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা: রাজধানীর পর নারায়ণগঞ্জে সর্বোচ্চ ৪৬ জন শনাক্ত

আপডেট সময় ০৫:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০