ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জ লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার বিভিন্ন এলাকার পর করোনাভাইরাসের প্রচণ্ড ঝুঁকিতে থাকা নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহের আওতা বহির্ভূত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার আইইডিসিআরের মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬৪ জন। আর মারা গেছেন মোট ১৭ জন।

দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। আক্রান্তের সংখ্যাতেও একদিন সর্বোচ্চ।

করোনাভাইরাস মারাত্মক রূপ নিতে যাওয়ায় ঢাকার বেশ কয়েকটি এলাকা মঙ্গলবার লকডাউন করেছে প্রশাসন। ঢাকার পর সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ। সেখানকার মেয়র সেলিনা হায়াৎ আইভীও নারায়ণগঞ্জে লকডাউনের দাবি জানিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জ লকডাউন

আপডেট সময় ১১:০০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০