ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত ২০, নারায়ণগঞ্জে ১৫

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে করোনাভাইরাসে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ জন। এর মধ্যে ঢাকায় ২০ ও নারায়ণগঞ্জে ১৫ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার বেলা ২টার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬৪। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

ফ্লোরা আরও জানান, নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ঢাকার রয়েছেন ২০ জন ও ১৫ জন নারায়ণগঞ্জের। এ ছাড়া কুমিল্লা, ঢাকার কেরানীগঞ্জ ও চট্টগ্রামে একজন করে আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৩ জন নারী রয়েছেন বলে জানান তিনি।

আইইডিসিআর পরিচালক বলেন, আক্রান্তদের মধ্যে ১০ বছরের নিচে আছে একজন। ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে আছে চারজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে আছে ১০ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আছে ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছে ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে আছে ৭ জন এবং ৬০ বছরের ওপরে আছে ৫ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গত ২৪ ঘণ্টায় ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত ২০, নারায়ণগঞ্জে ১৫

আপডেট সময় ০৩:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০