ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

সরকারি চাল নিয়ে চালবাজি, ইউপি সদস্যের দণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:

ভিজিডির চাল আত্মসাৎ করে দোকানে বিক্রির অভিযোগে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার এক ইউপি সদস্যেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দোকানে সরকারি চাল রাখায় দায়ে এক দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুরে উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া ইউনিয়নে দুস্থ মহিলাদের জন্য বরাদ্দ ভিজিডি কর্মসূচির চালের মধ্যে ৩ বস্তা চাল সরিয়ে ফেলেন। পরে সেগুলো ঘোড়াঘাট বাস টার্মিনালের স্থানীয় রতন মিয়ার দোকানে বিক্রি করেন। গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে আসেন এবং ঘটনার সত্যতা পান।

পরে ইউপি সদস্যের নিকট থেকে ৩ বস্তা চাল ক্রয় করার বিষয়টি স্বীকার করায় ওই দোকানদারকে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদা খানম জানান, সরকারি চাল দোকানে রাখা ও বিক্রির দায়ে ওই দোকানদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার পর থেকে পালিয়ে থাকা ওই ইউপি সদস্যকে বিকালে উপজেলায় হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের শুনানিতে ইউপি সদস্য অপরাধ স্বীকার করলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিতভাবে আবেদন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি চাল নিয়ে চালবাজি, ইউপি সদস্যের দণ্ড

আপডেট সময় ১০:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০