ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদী আমিনের ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী

করোনা উপসর্গ নিয়ে আ’লীগ নেতার মৃত্যু, বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা (কোভিড-১৯) উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য আওয়ামী লীগ নেতার (৫৫) মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানা গেছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে তাকে মুমূর্ষু অবস্থায় জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। আইন পেশায় নিযুক্ত ছিলেন টাঙ্গাইল আদালতে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী দৈনিক আকাশকে জানান, হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন ওই আওয়ামী লীগ নেতা। সোমবার সকালে তাকে তার স্বজনরা গোপালপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে এলে মৃত অবস্থায় পান চিকিৎকরা। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সেটির চিকিৎসকদল। নমুনা মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় পাঠানো হবে।

এদিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহের জন্য যাওয়া দলটির তত্ত্বাবধানে ‍মৃত ব্যক্তিকে সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে। দাফনকালে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় সংসদ সদস্য ও মৃতের আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অংশ নেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান দৈনিক আকাশকে জানান, করোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

Tag :
আপলোডকারীর তথ্য

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা উপসর্গ নিয়ে আ’লীগ নেতার মৃত্যু, বাড়ি লকডাউন

আপডেট সময় ০৯:০২:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০