ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নাসিকের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ জানান, দুই সপ্তাহ ধরে তার জ্বর ছিল। পরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসে। ৬ এপ্রিল দুপুরে তিনি মারা যান। খবর পেয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় আক্রান্তের বাড়ি ও আশপাশ লকডাউন করে দেওয়া হয়।

এর আগে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগ এলাকায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত এক নারী মারা যান। পরে গত ৪ এপ্রিল আরও এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। এরপর ৫ এপ্রিল শহরের জামতলা এলাকায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

আপডেট সময় ০৮:৫২:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০