ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সদুত্তর দিতে পারি না: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দেশের ভেতর ও বাইরে থেকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু তিনি ঠিকঠাক জবাব দিতে পারছেন না। যদিও করোনাভাইরাস প্রতিরোধে সরকারের তরফে যে জাতীয় কমিটি করা হয়েছে সেটির প্রধান তিনি।

আজ সোমবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে আয়োজিত এক বৈঠকে জাহিদ মালেক নিজেই এসব কথা বলেন। এ সময় তাঁর গলায় ছিল হতাশার সুর। জাহিদ মালেক বলেন, ‘ন্যাশনাল কমিটির চেয়ারম্যান আমাকে করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। যে সমস্ত সিদ্ধান্তগুলো হচ্ছে সেগুলো আমাদের নলেজে নাই। কখন ফ্যাক্টরি খোলা হবে, খোলা হবে কি না, মসজিদে কীভাবে নামাজ হবে সে বিষয়ে আলোচনা আমরা জানিনা। কখন রাস্তা খুলে দেবে বা বন্ধ করবে এসবও আমরা জানি না। স্বাস্থ্য বিষয় ছাড়া কোনো বিষয়ের আলোচনা হয়নি।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমি সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সদুত্তর দিতে পারি না। শুধু দেশি সাংবাদিক না, বিদেশি সাংবাদিকরাও সাক্ষাৎকার নেয়, টেলিভিশনে যুক্ত করে। একসময় দোষও দেয়। বলে কমিটির হেড হলে আপনি বিষয়গুলো জানেন না কেন? এটা একটা সমস্যা।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত কমিটির পরামর্শ নিতে পারে বলেও মন্তব্য করেন জাহিদ মালেক।

আজ বৈঠকে স্বাস্থ্য খাতের পেশাজীবী সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক ছিল। ওই বৈঠকে সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৮৪ বছরে অমিতাভ: জলসার সামনে ভক্তদের ঢল ও বিশেষ

প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সদুত্তর দিতে পারি না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৭:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০