ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকার ওয়ারী ও বসুন্ধরায় দুটি ভবনে লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার দুটি ভবন লকডাউন করেছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশে ভবন দুটি লকডাউন করা হয়েছে।

ওয়ারীর উপকমিশনার ইফতেখার আহমেদ প্রথম আলোকে বলেন, ওই এলাকার একটি ভবনে এক বৃদ্ধ মারা গেছেন। রোগততত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর সদস্যরা এসে তাঁর নমুনা নিয়ে গেছে। সতর্কতার অংশ হিসেবে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। খুব প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরেও বেরোতে দেওয়া হচ্ছে না।

মৃত ওই ব্যক্তির বাসা ওয়ারীর র‌্যাঙ্কিন স্ট্রিটে। এদিকে ভাটারা থানা জানিয়েছে, বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের বি ব্লকের একটি ভবন লকড ডাউন করা হয়েছে। ওখানকার একটি ভবনে একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন। তিনি কিডনি রোগে ভুগছিলেন। সে কারণে নিয়মিত হাসপাতালে যেতেন। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, হাসপাতাল থেকেই সংক্রমণের ঘটনা ঘটে থাকতে পারে।

তাছাড়া দুনীতি দমন কমিশনারের পরিচালক সেন্ট্রাল রোডের যে বাড়িতে থাকতেন সেখানেও সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক আবিদ আল আজাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকার ওয়ারী ও বসুন্ধরায় দুটি ভবনে লকডাউন

আপডেট সময় ০৬:৪২:০১ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০