ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

শাজাহানপুরে চারটি, পাবনায় একটি বাড়ি লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় চারটি ও পাবনা শহরে একটি বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। আজ রোববার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা পারভীন ও পাবনা সদরের ইউএনও জয়নাল আবেদীন এই লকডাউন ঘোষণা করেন।

শাজাহানপুরে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি থাকা এক ব্যক্তির নমুনা পরীক্ষার ফল সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে আসা না পর্যন্ত ১৩ নম্বর ওয়ার্ডের চারটি বাড়ি লকডাউন থাকবে। ওই চার বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা টাঙিয়ে দিয়ে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানান ইউএনও মাহমুদা পারভীন।

এদিকে পাবনা জেলা শহরে আজ বিকেলে একটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। জেলা শহরে এই প্রথম কোনো বাড়ি লকডাউন করা হলো। বাড়িটির মালিক (৫৫) পেশায় মৎস্য ব্যবসায়ী। তাঁর ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট আছে।

পাবনা সদরের ইউএনও জয়নাল আবেদীন দৈনিক আকাশকে বলেন, প্রাথমিক ধারণা থেকে সতর্কতার জন্য বাড়িটি লকডাউন করা হয়েছে। তবে ওই ব্যক্তির পারিবারিক ইতিহাসে অনেকেই শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তিনি অন্য কোনো রোগেও আক্রান্ত হতে পারেন। তাঁর নমুনা পরীক্ষা করা হচ্ছে। লকডাউন চলা অবস্থায় তাঁদের নিত্যপ্রয়োজনীয় সব পণ্য প্রশাসন পৌঁছে দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

শাজাহানপুরে চারটি, পাবনায় একটি বাড়ি লকডাউন

আপডেট সময় ১০:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০