ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেরপুরে প্রথম দুই করোনা রোগী শনাক্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

শেরপুরে প্রথমবারের মতো দুই করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাঁরা দুজনেই নারী। তাঁদের মধ্যে একজন হলেন শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের এক গৃহবধূ (৩২)। আর অপরজন হলেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী (৫০)। এ ঘটনায় আজ রোববার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।

রাত নয়টার দিকে শেরপুরের সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ বলেন, করোনা–আক্রান্ত সন্দেহে শনিবার ওই দুই নারীর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর রোববার সকালে পরীক্ষার জন্য তা ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। সন্ধ্যায় পরীক্ষার প্রতিবেদন পাওয়া যায়। তাতে ওই দুই নারীর শরীরে করোনাভাইরাস ‘পজিটিভ’ বলে নিশ্চিত হওয়া যায়। এরপর শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।

এদিকে সদর উপজেলায় ওই গৃহবধূর বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। দুই নারী কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেরপুরে প্রথম দুই করোনা রোগী শনাক্ত, স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন

আপডেট সময় ১০:৪৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০