ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ইসলামী ব্যাংককে ফের এস আলমের হাতে দেওয়ার অপচেষ্টা চলছে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেফতার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উইলিয়ামসন ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট: জামায়াত প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী মাদ্রাসার ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, যুবক গ্রেফতার

শিবচরে ছাড়পত্র পাওয়া তিনজন করোনার উৎসর্গ নিয়ে ফের আইসোলেশনে

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের শিবচর উপজেলায় করোনা উপসর্গ দেখা দেওয়ায় এক নারীসহ তিনজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। রোববার দুপুর ১টার দিকে তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে ২৭ মার্চ এই তিনজনকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, আইসোলেশন ওয়ার্ডে থাকা তিনজন মধ্যে দুজন স্বামী-স্ত্রী। তারা শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। অপর একজন একই উপজেলার ৩২ বছর বয়সী এক যুবক।

জানতে চাইলে জেলার সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এক নারীসহ তিনজন দুপুর ১টার দিকে এসেছে। আমরা এখনো তাদের ওভাবে দেখতে পারিনি। তাদের ভালোভাবে চেকআপ করা হবে। তারপর নমুনা নেওয়া হতে পারে।’ ওই তিনজনকে একবার ছাড়পত্র দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি আরও বলেন, ‘তখন সুস্থ ছিল। কোনো অসুবিধা ছিল না। তখন তাদের টেস্ট নেগেটিভও ছিল। তাই ছাড়পত্র দেওয়া হয়েছিল। এখন তাঁরা যেহেতু আবার এসেছে আমরা আপাতত এ বিষয় কিছু বলতে পারছি না। আমাদের করোনা প্রতিরোধের জন্য নিয়োজিত মেডিকেল টিম তাদের ট্রিটমেন্ট দিচ্ছে। সন্ধ্যার আগে বিস্তারিত জানানো হবে।’

সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বরত এক চিকিৎসক নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ওই তিনজনের মধ্যে একজনের বয়স ৭২ বছর। তাঁকে নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। তবে আইসোলেশনে থাকা তিনজনই মোটামুটি ভালো আছেন। আজই ওই তিনজনের নমুনা ঢাকায় পাঠানো হবে।

জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, ১ মার্চ থেকে বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে আসেন ৩ হাজার ৫৩২ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টিনে রাখা হয় ১ হাজার ৩৮৮ জনকে। ইতিমধ্যে হোম কোয়ারেন্টিন শেষ হয় ১ হাজার ১৯১ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ২৯৭ জন। গত দুই দিন জেলার ২৯ জনের নমুনা আইইডিসিআর ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সদর উপজেলার এক যুবক ও শিবচর উপজেলার তিনজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

শিবচরে ছাড়পত্র পাওয়া তিনজন করোনার উৎসর্গ নিয়ে ফের আইসোলেশনে

আপডেট সময় ০৪:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০