ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠছেন গায়িকা কণিকা কাপুর

আকাশ বিনোদন ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠছেন বলিউডের ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। তার করোনার ষষ্ঠ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

তবে এখনই কণিকা হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না। কারণ তার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হবে। ওই পরীক্ষায় নেগেটিভ এলেই তিনি বাসায় ফিরতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়ার পর পাঁচবার পরীক্ষা করা হয়েছে কণিকার। কিন্তু প্রতিবারই তার পজিটিভ এসেছে।

পঞ্চমবার পর্যন্ত পজিটিভ আসার পর ফের তার পরীক্ষা হয়। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।

কণিকা কাপুর প্রসঙ্গে সঞ্জয় গান্ধী স্নাতকোত্তর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান ডা. আর কে ধীমান জানিয়েছেন, ‘শিল্পীর শরীরে ভাইরাসের আর কোনো লক্ষণ নেই। তার অবস্থা স্থিতিশীল। তিনি এখন স্বাভাবিক পথ্যই খাচ্ছেন।’

এর আগে তিনি জানিয়েছিলেন, কণিকার যেহেতু চারবার করোনা পজিটিভ এসেছে, তাই আরও দুবার পরীক্ষা করা হবে। সেই ফল নেগেটিভ এলে তাকে সম্পূর্ণ বিপদমুক্ত ঘোষণা করা হবে। ততদিন পর্যন্ত চিকিৎসা চলবে তার।

গত ১৫ মার্চ লন্ডন থেকে লখনৌতে নিজের অ্যাপার্টমেন্টে আসেন গায়িকা কণিকা। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও তিনি কোনো রকম পরীক্ষা-নিরীক্ষা করাতে অস্বীকার করেন এবং তার লন্ডন ভ্রমণের কথা চেপেও যান।

শুধু তাই নয়, ওই দিনই একটি পাঁচতারকা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিরও আয়োজন করেছিলেন কণিকা। কণিকার বন্ধুরা ছাড়াও ওই পার্টিতে রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ আমলাসহ প্রায় ৩৫০ অতিথি যোগ দিয়েছিলেন।

ওই ঘটনায় যোগী পুলিশ গায়িকার বিরুদ্ধে মামলাও করে।

গত ২০ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হন কণিকা। প্রথমবার পরীক্ষায় পজিটিভ এলে তার পরিবারের লোক রিপোর্ট মানতে চাননি। ফলে দ্বিতীয়বার তার করোনা পরীক্ষা হয়। সেবারও পজিটিভ আসায় শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই নানা বিতর্কে জড়িয়ে রয়েছেন গায়িকা। এমনকি নেটিজেনের কাছে ট্রোলডও হতে হয়েছে তাকে। হাসপাতাল কর্তৃপক্ষও গায়িকার তারকাসুলভ আচরণে বিরক্ত হয়ে হুশিয়ারি দিয়েছিল তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠছেন গায়িকা কণিকা কাপুর

আপডেট সময় ১২:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০