ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে করোনায় একজনের মৃত্যু, এলাকায় লকডাউন

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই ব্যক্তির বয়স ৫৫ বছর। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

এই মৃত্যুর ঘটনার পর গতকাল রাত একটার দিকে ওই ব্যক্তির বাড়ির আশপাশের এলাকা লকডাউন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। ওই এলাকায় প্রায় ৩০০ বাড়ি আছে।

ওই ব্যক্তির পরিবারের বরাত দিয়ে জেলা করোনা–বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম কথা বলেন। তিনি প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্টের কারণে ওই ব্যক্তিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরীক্ষায় নিশ্চিত হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে গতকাল দুপুরে আইইডিসিআরের তত্ত্বাবধানে রাজধানীর খিলগাঁও কবরস্থানে ওই ব্যক্তির দাফন হয়।

ওই ব্যক্তির বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলায়। গতকাল রাত একটার দিকে উপজেলা প্রশাসন ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, উত্তরে মাদ্রাসার শেষ মাথা হেদায়েত উল্লাহ খোকনের বাড়ি থেকে দক্ষিণে বাংলাবাজার ব্যাংকের মোড় পর্যন্ত এবং পূর্বে হাশেমবাগ লেন মোড় থেকে পশ্চিমে প্রধান বাড়ি মেইনরোড পর্যন্ত এলাকা লকডাউন করা হয়েছে। এই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না, কেউ আসতেও পারবেন না। পুলিশ পাহারা থাকবে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দুজনের মৃত্যু হলো।

গত ৩০ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় ৪৫ বছর বয়সী নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার তাঁর লাশ এলাকার স্থানীয় কবরস্থানে দাফন করেন। পরে ওই নারীর নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত থেকে রসুলবাগ এলাকা লকডাউন করে উপজেলা প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে করোনায় একজনের মৃত্যু, এলাকায় লকডাউন

আপডেট সময় ১২:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০