ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী দুর্নীতি করলেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় বাড়ি লকডাউনের নয় ঘণ্টা পর কৃষকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দাউদকান্দিতে করোনায় আক্রান্ত সন্দেহভাজনের বাড়ি লকডাউনের নয় ঘণ্টা পর জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টায় তিনি মারা যান। এর আগে শনিবার রাত ১১টায় দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের ওই ব্যক্তির অসুস্থতার লক্ষণকে করোনার উপসর্গের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হওয়ায় তার পরিবারসহ একটি বাড়ির সাতটি পরিবারকে লকডাউনের আওতায় নেওয়া হয়।

দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম সুমন জানান, ওই ব্যক্তি চার-পাঁচদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জ্বর, সর্দি এবং কাশিজনিত রোগের চিকিৎসা নেন। শনিবার পূর্বের সমস্যাগুলোর সাথে শ্বাসকষ্ট শুরু হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করে তার পরিবারের লোকজন।

দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তি করোনা আক্রান্ত সন্দেহে মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে একটি রাতে একটি বাড়ি লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, মারা যাওয়া লোকটি আগে থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তার উপসর্গ করোনা সংক্রমণের সাথে সম্পর্কিত তাই নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর দপ্তরে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে কি কারণে লোকটি মারা গেলেন।

তিনি আরও বলেন, সম্প্রতি এই বাড়িতে প্রবাস থেকে কেউ দেশে ফিরেনি, সেই ব্যক্তি পেশায় কৃষক ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

কুমিল্লায় বাড়ি লকডাউনের নয় ঘণ্টা পর কৃষকের মৃত্যু

আপডেট সময় ১১:৫৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০