ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার সংক্রমণ এড়াতে ডায়াবেটিস রোগীরা কী করবেন?

আকাশ নিউজ ডেস্ক: 

মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। মৃত্যুর সংখ্যা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। এ কারণে সবার মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। বয়স্কদের পাশাপাশি নানা রোগে ভোগা ব্যক্তিদের ভয় একটু বেশি।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস রোগীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতার উপর বিরূপ প্রভাব পড়ে। আর বাড়ে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কাও।

ভারতের বিখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট সতীনাথ মুখোপাধ্যায় ডায়াবেটিস রোগীদের জন্য করোনা সংক্রমণ থেকে বাঁচার কয়েকটি উপায় বাতলে দিয়েছেন। আসুন জেনে নিই সে সম্পর্কে-

১.সুগার নিয়ন্ত্রণে রাখুন। ঘরে থাকলেও ব্যায়াম বন্ধ করবেন না। ব্যায়াম করলে ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

২.বেশি করে পানি পান করুন। এছাড়া সুগার নিয়ন্ত্রণের কিছু ওষুধ আছে যা খেলে পানি বেশি না খেলে সমস্যা হতে পারে।

৩.ধূমপান করবেন না। ধূমপান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে।

৪.অনেক ডায়াবেটিক রোগীরই রক্তচাপ বেশি থাকে। আবার ভুয়া তথ্যের কারণে অনেকে ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছেন।এতে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে।

৫.সাধারণ জ্বর-সর্দি-কাশি হলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। কারণ নানা ওষুধের নানান বিরূপ প্রতিক্রিয়া আছে ডায়াবিটিসের উপর।

৬.ডায়াবেটিক বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। ভাত-রুটি কম খেয়ে সবুজ শাক-সবজি খান। হাঁটাহাটি ও ব্যায়াম করুন।

৭.ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস বা ‘ডিকেএ’ হলে অনেক সময় শ্বাসকষ্ট হয়। সেটাকে কোভিডের উপসর্গের সঙ্গে মেলাবেন না। যদিও ডিকেএ যথেষ্ট বিপজ্জনক।

যেসব নিয়ম মেনে চলবেন :

১. দিনে ৫ থেকে ৬ বার সাবান দিয়ে কম করে ২০ সেকেন্ড হাত ধুয়ে নেবেন। বাইরে বের হলে স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।

২. খাবার রান্না ও খাওয়ার আগে হাত ভাল করে ধুয়ে নিন। নিজের থালা-বাটি-গ্লাস আলাদা করে নিন। কারও শ্লেশ্মাজনিত অসুখ হলে দরকারে জামা-কাপড়-তোয়ালেও আলাদা করতে হবে।

৩. শাক, সব্জি, ফল, চিকেন, মাছ, ডিম, ব্রাউন রাইস, হোল গ্রেন বা মাল্টি গ্রেন আটা ইত্যাদি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন।

৪. হাতের কাছে চিনি-বাতাসা, মধু, ফলের রস, চকলেট জাতীয় মিষ্টিও কিছু রাখবেন। হঠাৎ ডায়াবিটিস খুব কমে গেলে খেতে পারেন।

৫. প্রয়োজনীয় ওষুধ,ইনসুলিন ও মেশিনে সুগার মাপার স্ট্রিপ কিনে রাখুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার সংক্রমণ এড়াতে ডায়াবেটিস রোগীরা কী করবেন?

আপডেট সময় ০১:১৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০