ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক:

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্যার ফজলে হাসান আবেদকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পরিবারের সদস্যরা তার পাশে আছেন।

হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করতে অনুরোধ জানিয়ে ওই বার্তায় আরও বলা হয়, এই মুহূর্তে ফজলে হাসান আবেদ ও তার পরিবারের সদস্যদের একান্ত সময় প্রয়োজন। তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন। বিষয়টি সংবেদনশীলতা ও আন্তরিকতার সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছে ব্র্যাক।

ফজলে হাসান আবেদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে ব্র্যাকের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ফজলে হাসান আবেদের জন্ম ১৯৩৬ সালে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিষ্ঠা করেন। তখন তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। ২০০১ সাল পর্যন্ত তিনি সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তার বয়স ৬৫ হয়ে গেলে তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ব্র্যাকের চেয়ারপারসন হিসেবে কর্মরত ছিলেন আরও ১৮ বছর। কয়েক মাস আগে তিনি সে পদটিও ছেড়ে দিয়ে অবসরে যান এই গুণী ব্যক্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ হাসপাতালে

আপডেট সময় ০৩:২৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯