ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের টপ অর্ডারকে টার্গেট অস্ট্রেলিয়ার

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দুই টেস্ট, দুই ইনিংস, দুটি সেঞ্চুরি। ‘বাংলাদেশ’ নামটি মধুর অনুরণন তোলার কথা ড্যারেন লেম্যানের কানে। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দুই টেস্টে দুবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। একটিতে করেছিলেন ১১০, আরেকটিতে ১৭৭। ১৪ বছর পর আবার সামনে বাংলাদেশ, তবে এবার তার ভূমিকা ভিন্ন।

সেই যুগের সেই প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়া এখন আর নেই। বাংলাদেশও টেস্টের আঙিনায় হাঁটি হাঁটি পা পা করার দিনগুলো পেছনে ফেলে এখন শক্ত জমিন পাওয়ার পথে। ক্রিকেটার লেম্যান যে দলে খেলেছেন, অস্ট্রেলিয়ার সেই দিন যেমন আর নেই; তেমনি ক্রিকেটার লেম্যান যে বাংলাদেশকে দেখেছিলেন, কোচ লেম্যান সামনে পাচ্ছেন ভিন্ন বাংলাদেশকে।

সেই সিরিজের সময় হুড়মুড় করে ভেঙে পড়া বাংলাদেশের ব্যাটিং আজ যথেষ্ট শক্তিশালী। সে সময় অনায়াসে রান করা লেম্যানের কণ্ঠে আজ তাই সমীহ। অস্ট্রেলিয়ান কোচ তাই এই সিরিজে দেখছেন কঠিন চ্যালেঞ্জ।

“ওদের ব্যাটিং লাইন আপের তলানি পর্যন্ত বেশ কিছু ভালো ব্যাটসম্যান আছে। দেশের মাটিতে ওদের রেকর্ড বেশ ভালো। ইংল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। ওদের ব্যাটিংয়ের ধরনে টপ অর্ডারের ভুমিকা বেশ গুরুত্বপূর্ণ। আমাদের তাই নতুন বলে দ্রুত আক্রমণ করতে হবে।”

“উইকেট অবশ্যই স্পিন করবে এবং সম্ভবত রিভার্স সুইংও মিলবে। ওদের গভীরতা বেশ, দেশের মাটিতে বেশ ভালো দল। ভারতেও আমরা শুরুতে পথ তৈরি করেছিলাম, পরে আর ধরে রাখতে পারিনি বলে সিরিজ হারতে হয়েছে। আমাদের চ্যালেঞ্জ এখন দেশের বাইরে সিরিজ জয়।”

কিন্তু বাংলাদেশ যে দেশের মাটিতেই বেশি ভালো খেলে। দেশের বাইরে জয় এবারও সহজ হবে না লেম্যানদের জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের টপ অর্ডারকে টার্গেট অস্ট্রেলিয়ার

আপডেট সময় ০৬:২৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭