ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে ভালোভাবে দায়িত্ব পালনের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচনে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের যে দায়িত্ব রয়েছে, তা ভালোভাবে পালন করতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের ব্রিফ অনুষ্ঠানের উদ্বোধনীতে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, কমিশনের দেয়া এ দায়িত্ব পালনে তাদের আরও সক্রিয় হতে হবে।

সিইসি বলেন, ভোটগ্রহণের সময় ভোটারদের থেকে যে কোনো অভিযোগ এলে সেটি সুষ্ঠুভাবে দেখতে হবে।

‘তা ছাড়া আপনাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, সতর্ক থেকে সেটি পালন করতে হবে। দায়িত্ব পালনে আপনাদের আরও সক্রিয় হওয়া জরুরি।’

তিনি বলেন, মাঠ পর্যায়ে তদন্ত কমিটি নীরব রয়েছে। তদন্ত কমিটির বিচারকদের নির্বাচনি মাঠে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে। যেকোনো প্রার্থীর অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নিতে হবে।

ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন কেএম নুরুল হুদা।

এ সময় চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগে. জেনারেল (অব:) শাহাদত হোসেন চৌধুরী ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

গত ২৫ নভেম্বর থেকে ১২২ টি ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হলেও কমিটি নীরব থাকায় ক্ষোভ প্রকাশ করে সিইসি বলেন, সকল প্রার্থীর অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে ভালোভাবে দায়িত্ব পালনের নির্দেশ

আপডেট সময় ০২:২২:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮