ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

খেলাপি হলে কৃষি ঋণ মিলবে না

অাকাশ জাতীয় ডেস্ক: 

কৃষি খাতের খেলাপি ধরতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষি খাতের খেলাপি কোনো ব্যক্তি নতুন করে কৃষি ঋণ পাবেন না। এ লক্ষ্যে ব্যাংকগুলোকে শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে এক টাকা থেকে শুরু করে যে কোনো অংকের বকেয়ার তথ্য ক্রেডিট

ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি)রিপোর্ট করতে হবে। বাংলাদেশ ব্যাংক সোমবার সন্ধ্যায় এ নির্দেশনা জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঋণখেলাপি যেন কৃষি ঋণ না পান, সে ব্যাপারে সংশ্লিষ্ট ঋণ বিতরণকারী ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মনোজ কান্তি বৈরাগী স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, নতুন মঞ্জুরি বা নবায়নের জন্য আড়াই লাখ টাকা পর্যন্ত শস্য ও ফসল ঋণের ক্ষেত্রে সিআইবি রিপোর্টের প্রয়োজন হবে না।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে কৃষিক্ষেত্রে খেলাপি ঋণ ৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। বিপুল অঙ্কের এ খেলাপি ঋণের লাগাম টানতেই এ নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে চলতি বছরের এপ্রিলে জারি করা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যে কোনো ঋণের ক্ষেত্রে এক টাকা খেলাপি হলেও ওই গ্রাহকের তথ্য বাংলাদেশ ব্যাংকে জানানো বাধ্যতামূলক।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এ তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হচ্ছে। শুধু ঋণ প্রস্তাব দিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপিদের ক্ষেত্রেই নয়, একই অবস্থা হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নিয়ে পরিশোধ না করা ব্যক্তিদের ক্ষেত্রেও। এখন ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে কেউ এক টাকার খেলাপি হলেও সে তথ্য থাকছে সিআইবিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

খেলাপি হলে কৃষি ঋণ মিলবে না

আপডেট সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮