ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিকারুননিসার ছাত্রী আত্মহত্যায় সবার কাছে ক্ষমা চাইলেন অধ্যক্ষ

অাকাশ জাতীয় ডেস্ক:

পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়া এবং স্কুলে ডেকে বাবা-মাকে অপমান করায় ছাত্রী অরিত্রি অধিকারী (১৫) আত্মহত্যার বিষয়ে দুঃখ প্রকাশ করে দেশবাসী ও ছাত্রীর বাবা-মায়ের প্রতি ক্ষমা চেয়েছেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস।

মঙ্গলবার বেলা ১১টায় স্কুলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা, অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের একজন ছাত্রীর মৃত্যু হল-সে জন্য আমরা সবাই ক্ষমা প্রার্থী। ছাত্রীর বাবা-মায়ের কাছেও আমি ক্ষমা চাচ্ছি।

অধ্যক্ষ বলেন, আমাদের স্কুলে কিছু নিয়মকানুন আছে, এই নিয়মকানুন মেনেই বাবা-মা এ স্কুলে আসে। তার বাবা-মা শাখাপ্রধানের কাছে এসে সরি বলেন। এ ছাড়া শাখাপ্রধান বলেছেন-আমাদের নিয়মকানুন আছে, সেটি আপনাকে মানতে হবে। তার পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ নেই; আর সেটি উনারা মানতে পারেননি।

স্কুলের শিক্ষকরা অভিভাবকের সঙ্গে খাবার আচরণের বিষয় তিনি বলেন, আমরা সব শিক্ষককে বলে দিয়েছি-তারা যেন সবার সঙ্গে ভালো ব্যবহার করেন।

তিনি আরও বলেন, সোমবার রাতে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গভর্নিং বডির সদস্য আতাউর রহমান, তিন্না খুশি জাহান মালা, শিক্ষক ফেরদৌসী বেগমকে তদন্ত কমিটির দায়িত্ব দেয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তার পর বিস্তারিত বলা যাবে।

অন্যদিকে স্কুলের সামনে অভিভাবকরা সাংবাদিকদের বলেন, অচিরেই অস্থায়ী প্রিন্সিপালকে অপসারণ করতে হবে, বিগত ১০ বছর ধরে স্কুল কর্তৃপক্ষের কারণে এমন ঘটনা ঘটছে। একটি সামান্য ভুল সংশোধনের সুযোগ না দিয়ে তাচ্ছিল্যে করেছেন, যা সব অভিভাবকের সঙ্গেই করেন। একজন শিক্ষকের কাছ থেকেও ভালো আচরণ এখান থেকে পাওয়া যায় না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন বলেন, এখানে অভিভাবকের সঙ্গে চাকরের মতো ব্যবহার করে, আমার স্ত্রী এসেছে অধ্যক্ষের সঙ্গে কথা বলার জন্য, তারা আমার স্ত্রীকে বলে হিজাব পরে এসেছেন কেন! এমন সব আচরণ করে তারা।

অন্যদিকে স্কুলের পরিস্থিতি নিয়ন্ত্রণে মূলফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রী অরিত্রির অনেক সহপাঠী স্কুলের আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভিকারুননিসার ছাত্রী আত্মহত্যায় সবার কাছে ক্ষমা চাইলেন অধ্যক্ষ

আপডেট সময় ০২:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮