ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ হিন্দু রীতিতে ফের বিয়ে করবেন নিক-প্রিয়াংকা

আকাশ বিনোদন ডেস্ক:

বাগদানের চার মাস পর শনিবার রাতে (১ ডিসেম্বর) খ্রিস্টান রীতিতে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস।

ভারতের যোধপুরে উমেদ ভবনে অনুষ্ঠিত জমকালো ওই বিয়ের অনুষ্ঠানে দুই তারকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে আজ রোববার হিন্দু রীতিতে ফের বিয়ে করবেন নিক-প্রিয়াংকা। এর আগে গত আগস্ট মাসে তাদের বাগদান সম্পন্ন হয়। খবর সিএনএন ও বিবিসির।

বিয়ের অনুষ্ঠান কেন্দ্র করে পুরো উমেদ ভবনে নিয়োগ করা হয় নিরাপত্তারক্ষী বাহিনী। এ দায়িত্বে থাকাকালীন নিরাপত্তারক্ষীরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। উমেদ ভবনের ক্যাটারিং কর্মীদের জন্যও একই ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি প্রিয়াংকা-নিকের বিয়েতে যে অতিথিরা উপস্থিত থাকবেন, অনুষ্ঠানে থাকাকালীন তারাও স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। অনুষ্ঠানের কোনো ছবি তোলা যাবে না বলে জানানো হয়েছে।

প্রিয়াংকা-নিকের সঙ্গে বিয়ের ছবির জন্য দুটি মার্কিন ও একটি ভারতীয় ম্যাগাজিন ইতিমধ্যে চুক্তি করেছে। এ কারণে বিনা অনুমতিতে বিয়ের কোনো ছবি বাইরে প্রকাশ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আজ হিন্দু রীতিতে ফের বিয়ে করবেন নিক-প্রিয়াংকা

আপডেট সময় ১২:০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮