ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

সমালোচিত সাংসদ মখা আলমগীরের মনোনয়ন না পেলে অনুসারীদের পদত্যাগের হুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর-১ কচুয়া আসনে সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরকে চূড়ান্তভাবে মনোনয়ন না দেওয়া হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন তার অনুসারীরা। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে এ নিয়ে তারা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। অন্যদের মধ্যে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান শিশির, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনও বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়ন নিশ্চিত করতে হবে।

এছাড়া আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মো. গোলাম হোসেনকে নৌকা প্রতীক দেওয়া হলে একযোগে গণ পদত্যাগের হুমকিও দেন ড. মহীউদ্দীন খান আলমগীরের এসব অনুসারীরা। এর আগে সকালে কচুয়া বাজারে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এদিকে, ড. মহীউদ্দীন খান আলমগীরের অনুসারীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন নিয়ে কথা বলেন, চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত মো. গোলাম হোসেন।

তিনি বলেন, তৃণমূলের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেছি। সংগঠনের বড় একটি অংশকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছি। যার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে।

মো. গোলাম হোসেন আরো বলেন, যারা সংবাদ সম্মেলন করেছেন, একসময় তারা নিজেদের ভুল স্বীকার করে সঠিক পথে এসে তার নেতৃত্বে নৌকার বিজয়ে সহায়তা করবেন।

প্রসঙ্গত, চাঁদপুর-১ কচুয়া আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন এবং বর্তমান সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীরকে মনোনয়ন দিয়েছে। এই নিয়ে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সমালোচিত সাংসদ মখা আলমগীরের মনোনয়ন না পেলে অনুসারীদের পদত্যাগের হুমকি

আপডেট সময় ০৭:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮