ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে ডাকাতি মামলায় আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোর সদর উপজেলায় ডাকাতি মামলায় আটকের পর গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত সেলিম ডাকাত দলের সদস্য। তাকে আটকের পর অস্ত্র উদ্ধারে গেলে এ বন্দুকযুদ্ধ হয়। সেলিমের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

নিহত সেলিম যশোর শহরের রায়পাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

সোমবার রাত ৩টার দিকে উপজেলার দোগাছিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ডিবি পুলিশের ওসি (তদন্ত) সৌমেন দাস জানিয়েছেন, একাধিক ডাকাতি মামলার আসামি সেলিমকে সোমবার রাতে সদর উপজেলার গোবিন্দপুর এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি কয়েকটি ডাকাতি ঘটনার সঙ্গে জড়িত ও তার হেফাজতে অস্ত্র থাকার কথা স্বীকার করেন।

এর পর রাত ৩টার দিকে তাকে নিয়ে দোগাছিয়া গ্রামে অস্ত্র উদ্ধারে যাওয়া হয়। এ সময় সেলিমের সহযোগী একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করলে পুলিশও ১০ রাউন্ড গুলি করে।

গোলাগুলির সময় সেলিম পালানোর চেষ্টা করলে মাথায় গুলিবিদ্ধ হন। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যাওয়ার পর সেলিমকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে ডাকাতি মামলায় আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

আপডেট সময় ০১:০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮