ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটোর-৩ আসনে মনোনয়ন জমা দিলেন প্রতিমন্ত্রী পলক

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে মনোনয়ন জমা দিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার বিকেল সাড়ে ৪টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর কাছে এই মনোনয়ন জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ।

এর আগে রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রতিমন্ত্রী পলক।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাৎক্ষণিক ভি চিহ্ন দেখিয়ে বিপুল ভোটে নৌকার জয়যুক্ত করার জন্য সবার দোয়া কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাটোর-৩ আসনে মনোনয়ন জমা দিলেন প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় ১১:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮