ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অবৈধ শ্রমিকদের সৌদি ত্যাগে ৩০ দিন সময় বাড়লো

অাকাশ নিউজ ডেস্ক:

রাজক্ষমার (সাধারণ ক্ষমা) আওতায় সৌদি আরবে বসবাসরত ও কর্মরত অবৈধ অভিবাসী এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের বিনা জরিমানায় দেশটি ত্যাগের সময়সীমা আরও ৩০ দিন বৃদ্ধি করা হয়েছে। খবর- আরব নিউজ।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক খবরে বলা হয়েছে গত ২৫ জুন থেকে এ বর্ধিত সময় শুরু হয়েছে।

এরআগে গত ১৯ মার্চ সৌদি আরবের উপ প্রধানমন্ত্রী ও তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ‘এ নেশন উইদাউট ভায়োলেটরস’ কর্মসূচির মাধ্যমে ৯০ দিনের রাজক্ষমার ঘোষণা দেন।

ওই ঘোষণায় বলা হয়, রাজক্ষমার আওতায় ২৯ মার্চ থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সৌদিতে বসবাসরত ও কর্মত অবৈধ শ্রমিক ও বিদেশিরা নিজে দেশে ফেরত যেতে পারবেন। এজন্য তাদের কোনো জরিমানা বা শাস্তি ভোগ করতে হবে না। এসব বিদেশিরা পরবর্তীতে বৈধভাবে আবারও সৌদি আসতে পারবেন।

অবৈধ অভিবাসীমুক্ত সৌদি গড়তে অনুমতি ছাড়া বসবাস, ইকামা ছাড়া অবস্থান, সরকারি অনুমতি না নিয়ে কাজ এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরাতে গত ২৯ মার্চ থেকে ৯০ দিনের রাজক্ষমা ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আইন অনুযায়ী অবৈধভাবে বসবাস বা কাজ করা কোন বিদেশি নাগরিক আটকে হলে তাকে জরিমানা বা কারাদণ্ড অথবা উভয় শাস্তি পেতে হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অবৈধ শ্রমিকদের সৌদি ত্যাগে ৩০ দিন সময় বাড়লো

আপডেট সময় ০৩:২০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭