ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইরফান-সাফার ‘জাপটে থাকুক প্রেম’

আকাশ বিনোদন ডেস্ক:

মানুষের সঙ্গে মানুষের পরিচয়, ভালোলাগা, প্রেম কিংবা ভালোবাসার সম্পর্কগুলো মাঝে মাঝে খুব অদ্ভুত রকম হয়। অনেকটা ভাবনার উপর দিয়ে চলে যায়। তেমনই এক ভালোবাসার গল্পকে ছোট পর্দায় আনতে চলেছেন নাট্য পরিচালক রাইসুল তমাল। নাম দিয়েছেন ‘জাপটে থাকুক প্রেম’।

এটির গল্প লিখেছেন সেতু আরিফ। র্নিবাহী প্রযোজক হিসেবে আছেন শফিকুল ইসলাম মাসুদ। এই নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও সাফা কবির। ইরফানের চরিত্রটির নাম জুবায়ের এবং সাফাকে দেখা যাবে রাকা চরিত্রে।

গত ১২ ও ১৩ নভেম্বর রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। এর বিভিন্ন চরিত্রে ইরফান-সাফা ছাড়াও রয়েছেন তিয়া রহমান, মিলি বাশার ও ফয়সাল হাসান। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।

নাটকটি সম্পর্কে পরিচালক রাইসুল তমাল জানান, ‘শুটিং শেষে এখন এডিটিংয়ের কাজ চলছে। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। অসাধারণ একটি গল্প। আশা করি, নাটকের গল্পের মধ্যে দর্শক একটু হলেও ভিন্নতা খুঁজে পাবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরফান-সাফার ‘জাপটে থাকুক প্রেম’

আপডেট সময় ০৩:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮