ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনোনয়ন ফরম নেননি রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হচ্ছেন না বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার ছিল বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষ দিন।

নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে রুহুল কবির রিজভী জানান, শেখ হাসিনা সরকারের অধীনে ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে তিনি নির্বাচনে অংশ নেবেন না।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার শেষদিনেও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল উৎসবমুখর। শুক্রবার সপ্তাহিক ছুটির দিনে ঢাক-ঢোল-বাঁশি বাজিয়ে মনোনয়ন ফরম পূরণ করে জমা দেন দলটির সম্ভাব্য প্রার্থীরা।

এ সময় খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের সাজা বাতিলসহ তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার দাবি সংবলিত বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নেতাকর্মীদের হাতে শোভা পায়।

এদিকে কাল থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করবে বিএনপি।চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা ও জমা দেয়ার কাজ শুরু করে বিএনপি। শুক্রবার শেষ দিনে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, তারা জমাও দিয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কিনে ইতোমধ্যে জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির প্রায় সবাই এর মধ্যে মনোনয়ন ফরম নিয়েছেন।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার পক্ষেও তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া ৭ এর মনোনয়ন ফরম কেনা হয়েছে খালেদা জিয়ার জন্য। তবে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য কোনো মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়নি। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন।

ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত সংসদের নির্বাচিত ভিপি ছিলেন রিজভী। ছাত্রদলের সভাপতি নির্বাচন করেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মনোনয়ন ফরম নেননি রিজভী

আপডেট সময় ১২:৫৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮