ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভালো গল্প পেলে নতুন ছবিতে অভিনয় করতে চান শাবনুর

আকাশ বিনোদন ডেস্ক: 

নতুন ভালো সিনেমার গল্প পেলে ছবিতে অভিনয় করার কথা জানালেন নব্বই দশকের জনপ্রিয় চিত্র নায়িকা শাবনুর।

মঙ্গলবার সাভারের বাসাইদ এলাকায় তার শুটিং বাড়িতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান।

শাবনুর বলেন আমরা যখন নব্বই দশকে ছবিতে অভিনয় করেছি তখন ভালো গল্প ছিল। দেশের মানুষরা তখন পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা হলে গিয়ে ছবি দেখেছেন। আর এখন দেশে ভালো কোনো ছবি হচ্ছে না তাই দেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এছাড়া ভালো কোনো সিনেমার গল্পের জন্য প্রযোজকও পাওয়া যাচ্ছে না।

মৌসুমী,পপি ও পূর্ণিমাসহ আমরা এখনও দেশের মানুষের কাছে জনপ্রিয় অভিনেত্রী জানিয়ে তিনি বলেন বর্তমান নতুন নায়ক-নায়িকা যারা সিনেমাতে কাছ করছেন তারাও ভালো অভিনয় করছেন।

আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় গত কয়েক বছর আগে গুণী এই অভিনেত্রী কয়েক শতাংশ জমি কিনে একটি দোতলা শুটিং বাড়ি করেন। সেখানে তিনি মাঝে মাঝে পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসেন। শাবনুর এই বাড়িতে এলে ওই এলাকার মানুষজন এ অভিনেত্রীকে একনজর দেখার জন্য ছুটে যান তার বাড়িতে।

আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মাদবর বলেন দেশের জনপ্রিয় চিত্র নায়িকা শাবনুরের শুটিং বাড়ি সাভারে হওয়ায় এটা আমাদের জন্য গৌরবময়।

যশোরের মেয়ে শাবনুর ১৯৯৩ সালে এশতেহাম পরিচালিত ‘চাঁদনীর রাতে’ অভিনয় দিয়ে চলচ্চিত্রে তার আগমন ঘটে। শাবনুরের উল্লেখ্যযোগ্য কয়েকটি ব্যবসা সফল ছবি হচ্ছে ‘চাওয়া থেকে পাওয়া’, ‘স্বপ্নের নায়ক’, ‘দুই বধূ এক স্বামী’, ‘বুকের ভিতর আগুন’, ‘কে অপরাধী’সহ আরও অনেক ছবি। এ পর্যন্ত তিনি কয়েক’শ ছবিতে অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভালো গল্প পেলে নতুন ছবিতে অভিনয় করতে চান শাবনুর

আপডেট সময় ১০:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮