ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবি ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের টেন্টে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ নেতারা মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবন আরবি বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জীবনকে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ ফোন করে টেন্টে ডাকেন। এরপর সেখানে দুপুরে যাওয়ার পর ছাত্রলীগ নেতারা জীবনের ফেসবুক দেখেন এবং তাকে মারধর করেন।

জীবনের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। ওই সময় ইমতিয়াজ ভাই আমাকে ক্লাস চালু রাখতে বলেছিলেন। কিন্তু আমি ক্লাস বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে নিয়ে গিয়েছিলাম। তাই তারা আমাকে মারধর করেছেন।

জানতে চাইলে রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, জীবন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। যার প্রমাণ তার ফেসবুক থেকে আমরা পেয়েছি। এ ছাড়াও সে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে বিভিন্ন সময় পোস্ট করেছে। আর আমরা তাকে ডেকে সতর্ক করেছি মাত্র। কোনো ধরনের মারধর করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবি ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

আপডেট সময় ০৯:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮