ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেট-২ আসনের মনোনয়নপত্র কিনলেন ইলিয়াসপত্নী

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা।

মঙ্গলবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগীয় বুথ থেকে তিনি ওই মনোনয়নপত্র কেনেন। এ সময় তার সঙ্গে দলের অনেক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এম ইলিয়াস আলী নিখোঁজের প্রায় দু’বছর পর থেকে লুনা এ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হয়ে মাঠে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় বিএনপির কমিটিতেও স্থান করে নেন। তাই ইলিয়াস আলীর অবর্তমানে এ আসনের নেতাকর্মীরা লুনার পক্ষেই কাজ করছেন। লুনার প্রচারণার সময় ও বিভিন্ন সভা সমাবেশেও নেতাকর্মীদের সরব উপস্থিতি থাকে। তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পরই তৃনমূলের নেতাকর্মীদের কাছে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করেছেন বলে জানান সমর্থকরা।

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহসিনা রুশদির লুনা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সারা দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। তিনি ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য এলাকার সব ভোটারের কাছে দোয়া কামনা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেট-২ আসনের মনোনয়নপত্র কিনলেন ইলিয়াসপত্নী

আপডেট সময় ০৮:২২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮