ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিলেন তিন ছেলে

কালীগঞ্জে বোমা ফাটিয়ে ডাকাতি, আহত ৩

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর ও কমলাপুর এলাকায় দুই বাড়িতে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে বিমানবাহিনীর অফিসার ও এক প্রবাসীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিমানবাহিনীর ফ্লাইং অফিসার আসাদ হোসেনের বাবা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আমজাদ হোসেন, মা মনোয়ারা বেগম। তাদের যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে।

বিমানবাহিনীর ফ্লাইং অফিসার আসাদ হোসেনের ভাবি জান্নাতুন খাতুন বলেন, রাত ১টার দিকে বাসার ভেতরে ৭-৮ জন ডাকাত প্রবেশ করে। আর বাড়ির নিচে আরও ৮-৯ জন ডাকাত ছিল। তারা এসেই আমাদের মুখ, হাত-পা বেঁধে ঘরের সব আসবাবপত্র তছনছ করে। পরে স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা নিয়ে ডাকাতরা আমার শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করে বোমা ফাটিয়ে চলে যায়।

মুঠোফোনে বিমানবাহিনীর ফ্লাইং অফিসার আসাদ হোসেন বলেন, আমি বাড়িতে ছিলাম না। আমার বাবা-মাকে যশোর সিএমএইচে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। থানায় অভিযোগ করা হবে।

এদিকে একই রাতে পার্শ্ববর্তী কমলাপুর গ্রামে কুয়েত প্রবাসী লাল মিয়া নামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।

পরিবারের দাবি, এ সময় ডাকাতরা ১৪ ভরি স্বর্ণালঙ্কার, এক লাখ টাকা ও জামা-কাপড় নিয়ে গেছে ডাকাতরা।

প্রবাসী লাল মিয়ার পিতা শহিদুল ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে বাড়ির ১৪টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতরা। আমরা বাড়িতে দুজন ছিলাম। প্রায় ১৫ জন ডাকাত ভেতরে প্রবেশ করে। এ সময় ১৪ ভরি স্বর্ণ ও এক লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।

কালীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে বাড়ি দুটিতে গিয়ে সবার সঙ্গে কথা বলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি বলে এসআই সাজ্জাদ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল

কালীগঞ্জে বোমা ফাটিয়ে ডাকাতি, আহত ৩

আপডেট সময় ১২:৩৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮