ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

রৌদ্র ছায়ায় ওমর সানী

আকাশ বিনোদন ডেস্ক:

‘নীল আঁচল’ নির্মাণের পর দীর্ঘ বিরতি দিয়ে চলতি বছরের শুরুর দিকে চিত্রপরিচালক বুলবুল আহমেদ শুটিং শুরু করেন তার নতুন ছবি ‘রৌদ্র ছায়া’র। ছবির বেশিরভাগ অংশের শুটিংয়ের পর হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন।

বর্তমানে অনেকটা সুস্থ এ পরিচালক। এবার ছবির বাকি অংশের কাজ শেষ করতে চান তিনি। এ ছবির সঙ্গে সম্প্রতি যোগ দিয়েছেন ওমর সানী। ছবিতে ওমর সানী নিজ চরিত্রেই থাকছেন। একজন সুপারস্টার হিসেবে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে বুলবুল জিলানী বলেন, ‘একজন সুপারস্টার ওমর সানীকেই আমাদের সিনেমায় দেখাব। সিনেমার শুরুটাই হবে তাকে দিয়ে।

তার গল্প বলার শুরু দিয়েই সিনেমার কাহিনী শুরু হবে। আমি চেষ্টা করছি ওমর সানীকে তার হিরোইজম বজায় রেখে যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়।’ আগামী সপ্তাহে এফডিসিতে এ ছবির শুটিংয়ে অংশ নেবেন ওমর সানী।

এতে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘বুলবুল জিলানী আমার বন্ধু। তার বিশেষ অনুরোধেই এ ছবিতে কাজ করা। জিলানী আমাকে একজন নায়ক হিসেবে এ সিনেমায় যে সম্মান দেখানোর চেষ্টা করছে, তার সেই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমার বিশ্বাস সিনেমার শুরুটা দর্শকের কাছে অনেক চমকের হবে।’ ডিভাইন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এ ছবির কাহিনী লিখেছেন সেলিনা চৌধুরী।

ছবিতে আরও অভিনয় করছেন আইরিন, নীরব, সুষমা প্রমুখ। প্রসঙ্গত সাঈদুর রহমান সাঈদ পরিচালিত ‘মধুর ক্যান্টিন’ নামে একটি ছবিতে কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন ওমর সানী। এ ছবির শুটিংও শিগগিরই শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

রৌদ্র ছায়ায় ওমর সানী

আপডেট সময় ০১:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ নভেম্বর ২০১৮