ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘাটাইলে অস্ত্র ও মাদকসহ এমপি রানার সহযোগী গ্রেফতার

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘাটাইলে এমপি রানার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩টি অগ্নেয়াস্ত্র, ৬৫ রাউন্ড তাজা গুলি ও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক রাসেল মিয়া (২৯) পৌরসভার চেয়ারম্যান প্লট এলাকার মৃত খোরশেদ আলী ওরফে খসরু মিয়ার ছেলে। এছাড়া এমপি রানার ভাইয়ের নামে করা বাপ্পী স্মৃতি সংসদের আহ্বায়ক বলে জানা যায়।

শুক্রবার রাত ১২টার সময় ঘাটাইল পৌরসভা এলাকায় তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

ঘাটাইল থানা ওসি মাকছুদুল আলম যুগান্তরকে বলেন, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদ পাই। অভিযান চালিয়ে রাসেল মিয়ার দেহ তল্লাশি করে তার পরিহিত ট্রাউজারে বামপাশের কোমর থেকে ৬ রাউন্ড গুলিভর্তি সচল একটি অটো পিস্তল উদ্ধার করা হয়। পরে তার রুমের বক্সখাটের ভেতর থেকে দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এরপর একটি প্লাস্টিকের বাক্সে রক্ষিত দুটি সচল ম্যাগাজিন, বিদেশি পিস্তলের স্লাইড ও ৩টি রিকয়েলিং স্প্রিংসহ আরও একটি সচল রিভলবার উদ্ধার করা হয়। এ ছাড়াও ৬৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। রাসেলের বিরুদ্ধে ঘাটাইল থানায় আরও ৫টি মামলা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘাটাইলে অস্ত্র ও মাদকসহ এমপি রানার সহযোগী গ্রেফতার

আপডেট সময় ০৭:২০:০১ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮