ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

জ্বরের রোগীর পথ্য চিকেন স্যুপ

আকাশ নিউজ ডেস্ক:

জ্বর হলে শরীর থেকে ঘামের সঙ্গে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যায়। তাই এ সময়ে পানি জাতীয় খাবার খাওয়া জরুরি।তাই জ্বরের রোগীকে কিছুটা প্রোটিন সরবরাহ করার ক্ষেত্রে চিকেন স্যুপ কার্যকারী মন্দ নয়। স্বচ্ছ চিকেন স্যুপ ভাইরাল ফ্লুর বিরুদ্ধে দারুণভাবে কাজ করে। এই চিকেন স্যুপের সঙ্গে সবজি মেশাতে পারলে তা থেকে পাওয়া যায় প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট।

জ্বরের সময় রোগীকে সঠিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি দ্রুত আরোগ্য লাভ ও জ্বর পরবর্তী সমস্যা মোকাবিলায় রোগীকে সাহায্য করে থাকে চিকেন স্যুপ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন চিকেন স্যুপ

উপকরণ :

মুরগির মাংস ৫০০ গ্রাম। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। রসুন কুচি ১ টেবিল-চামচ। আদাকুচি আধা চা-চামচ। কাঁচামরিচ-কুচি ১টি। গোলমরিচ-গুঁড়া আধা চা-চামচ। লবণ ১ চা-চামচ।

স্বাদলবণ বা টেস্টিং সল্ট চা-চামচের চারভাগের একভাগ। মাখন ১ টেবিল–চামচ। লেবুর রস ১ চা-চামচ। টমেটো সস ১ টেবিল-চামচ। কর্নফ্লাওয়ার ১ চা-চামচ। ডিম ১টি। পানি ৫ কাপ। ধনেপাতার কুচি ১ চা-চামচ। চাইলে যেকোনো সবজিও দেওয়া যাবে। তবে তা নিজের পছন্দমতো।

প্রস্তুত প্রণালী :

চুলায় পানি দিন এবং মাংস পানিতে সেদ্ধ করুন। পানি প্রায় দুইকাপ পরিমাণ হয়ে আসলে নামিয়ে পানিটা ছেকে নিন।

পেঁয়াজ, রসুন ও আদাকুচি একসঙ্গে মাখন দিয়ে ভেজে বেরেস্তা করে উঠিয়ে রাখুন। এবার ওই ছেকা পানিটা চুলায় দিয়ে ডিম, কর্নফ্লাওয়ার আর লেবুর রস বাদে বাকি সব উপকরণ দিয়ে নাড়তে থাকুন। ডিম আর লেবুর রস একসঙ্গে ফেটিয়ে আস্তে আস্তে স্যুপে ঢেলে নাড়তে থাকুন। এখন বেরেস্তা দিয়ে দিন।

ধনেপাতা ছিঁটিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার গরম গরম মুরগির স্যুপ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

জ্বরের রোগীর পথ্য চিকেন স্যুপ

আপডেট সময় ১২:১৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮