ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত ‘অ্যা ডটারস টেল’ আসছে ১৬ নভেম্বর

অাকাশ জাতীয় ডেস্ক: 

মুক্তি পেতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত ‘অ্যা ডটারস টেল’ চলচ্চিত্র। ছবিটিতে দেখা যাবে প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে নির্মিত এক বাঙালি কন্যার গল্প।

আগামী ১৬ নভেম্বর সেই চলচ্চিত্রটি দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। সেদিন থেকেই চলচ্চিত্রটির জন্য দিন গুনছেন সবাই। এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে।

এর আগে এবার সহজ-সরল বাঙালি কন্যার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জীবনগল্প নিয়ে নির্মিত হচ্ছে ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ এর সিনেমাটির ট্রেইলার প্রকাশ হয় সেপ্টেম্বরে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত মুক্তি প্রতীক্ষিত ‘অ্যা ডটারস টেল’ সিনেমার ট্রেলার।

দুই মিনিট ৪৮ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলারটি চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিকরাও তাদের টুইটার, ফেসবুক আর ইনস্টাগ্রামে শেয়ার করেন।

জানা গেছে, ৭০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি নির্মাণ করতে পরিচালকের দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছে। অক্লান্ত প্রচেষ্টার পর এই চলচ্চিত্র নির্মিত হয়।

একটি গবেষণা প্রতিষ্ঠান সিআরআই ও অ্যাপল বক্স ফিল্মসের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে ডকু-ড্রামা ‘হাসিনা: অ্যা ডটারস টেল’। দুই বছরের গবেষণা ও তিন বছরের নিরলস প্রচেষ্টায় এই ডকু-ড্রামা নির্মিত হয়েছে।

এই তথ্যচিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের বিষাদ, বিজয় ও নৈকট্যের গল্পগুলোকে নিজের স্বাধীন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছেন পরিচালক রেজাউর রহমান খান পিপলু।

তিনি ‘হাসিনা’ চরিত্রটিকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ণ করেছেন বিভিন্ন ভূমিকায়—কখনো বঙ্গবন্ধুর মেয়ে বা কারো বোন, কখনো একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তার ব্যক্তিসত্তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে নির্মিত ‘অ্যা ডটারস টেল’ আসছে ১৬ নভেম্বর

আপডেট সময় ০৮:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮