ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হয়ে যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান তাদের কাছে ফরম বিক্রি শুরু করেছে দলটি। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম। শেখ হাসিনার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় গোপালগঞ্জের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। একটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসনের অপরটি রংপুরের পীরগঞ্জ আসনের। টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি এবং পীরগঞ্জ তার শ্বশুরবাড়ি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষেও মনোনয়ন ফরম সংগ্রহ করেন ওবায়দুল কাদের। এ সময় জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজও সঙ্গে ছিলেন। এরপর নোয়াখালী-৫ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল ১০টা থেকে মনোনয়নে আগ্রহী প্রার্থীরা আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে মনোনয়নপত্র কিনতে পারছেন।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, গতবা‌রের চে‌য়ে পাঁচ হাজার টাকা বা‌ড়ি‌য়ে এবা‌র প্রতি‌ ফ‌রমের দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৩০ হাজার টাকা।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার জন্য নির্বাচনী কার্যালয়ে সব প্রস্ততি নেয়া হয়েছে। মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়ার জন্য অফিস নতুন করে সাজানো হয়েছে। মনোনয়নপত্র বিক্রি শেষে ১১ নভেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সংসদীয় বোর্ডের সভা হবে। সেখানে দলের মনোনয়ন বোর্ড প্রার্থিতা চূড়ান্ত করতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়পত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর। যাচাই-বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহার ২৯ নভেম্বর।

২০১৪ সালে নির্বাচন বর্জন করা বিএনপিসহ বিরোধী দলগুলো এবার শেষ পর্যন্ত ভোটে আসবে ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। টানা তৃতীয়বারের মতো জয়ের টার্গেট নিয়ে এগোচ্ছে দলটি। এজন্য নির্বাচনী কার্যক্রমও সবার আগে শুরু করতে যাচ্ছে ক্ষমতাসীন দল।

Tag :
আপলোডকারীর তথ্য

স্টিফেন হকিংয়ের সবচেয়ে বড় রহস্যের জট খুলছে

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

আপডেট সময় ১২:৪৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮