ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের হাতে হরমুজ প্রণালীর চেয়েও শক্তিশালী হাতিয়ার রয়েছে: রাশিয়া কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী জাবিতে গভীর রাতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং, আটক ১২ ব্যাংকিং খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠায় সুশাসনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে : গভর্নর বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন আলাল দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান সৌদি আরবে ড্রাইভিং শেখার সময় দুর্ঘটনায় সিলেটের যুবক নিহত সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন: বাণিজ্যমন্ত্রী

তফসিলের পর আন্দোলন কর্মসূচি মেনে নেয়া যায় না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি মেনে নেয়া যায় না। জনগণ আন্দোলনে নেই, তারা নির্বাচনমুখী।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগের নতুন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ এখন নির্বাচনমুখী। আন্দোলন-বিক্ষোভে মন নেই মানুষের। বিএনপি যতই আন্দোলনের হুমকি দিক না কেন কোনোটাই কাজে আসবে না। জনগণ এখন ভোটের অপেক্ষায়।

২৩ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে এমন আশা ব্যক্ত করে ওবায়দুল কাদের সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানান।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের কথা শুনে মনে হচ্ছে তারা নির্বাচনে আসবেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাই ২২ নভেম্বর ও প্রত্যাহার ২৯ নভেম্বর। এর ২৪ দিন পর ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

৩০০ আসনে সংসদ সদস্য নির্বাচনে এবার ভোট দেবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার।

Tag :
আপলোডকারীর তথ্য

স্টিফেন হকিংয়ের সবচেয়ে বড় রহস্যের জট খুলছে

তফসিলের পর আন্দোলন কর্মসূচি মেনে নেয়া যায় না: কাদের

আপডেট সময় ১২:১৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ নভেম্বর ২০১৮