ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদাবাজি মামলায় সান্তাহার পৌর মেয়র ভুট্টু বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র ও সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টুকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সh বিভাগে অনুলিপি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সান্তাহার পৌর এলাকার বাসিন্দা শহীদ মোল্লা গত ২০১৬ সালের ১০ জানুয়ারি আদমদীঘি থানায় মেয়র তোফাজ্জল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। যেহেতু তোফাজ্জল হোসেনের মেয়রের ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থে পরিপন্থী এবং জনপ্রতিনিধি হিসেবে জনসেবায় নিয়োজিত থাকা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়।

বিধায় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের প্রয়োজন। অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯-এর ৩১ এ উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা প্রশাসকসহ সাত বিভাগকে অনুলিপি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে সান্তাহার পৌর মেয়র বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, একটি মিথ্যা ও সাজানো মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। তিনি বহিষ্কার আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদাবাজি মামলায় সান্তাহার পৌর মেয়র ভুট্টু বরখাস্ত

আপডেট সময় ০১:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮