ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জাতীয় লিগে ৬ বছর পর চ্যাম্পিয়ন রাজশাহী

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় ক্রিকেটে লিগে(এনসিএল) ছয় বছর পর চ্যাম্পিয়ন হলো রাজশাহী বিভাগ। বৃহস্পতিবার টায়ার-১’র চার দিনের ম্যাচে বরিশাল বিভাগকে ছয় উইকেটে হারিয়েছে রাজশাহী। এরআগে গেল দুই আসরের টানা চ্যাম্পিয়ন ছিল খুলনা ডিভিশন।

শুরুর দিন টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানেই অলআউট হয় বরিশাল। জবাবে প্রথম ইনিংসে ১৬০ রান তোলে রাজশাহী।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বরিশাল বিভাগ। আল-আমিনের ৯৭ , শামসুল ইসলামের ৫৬ আর নুরুজ্জামানের ৪৫ রানের ইনিংসে ভর করে ৩৪৬ রান তোলে তারা। এতে ২৮৪ রানের টার্গেট দাঁড়ায় স্বাগতিক রাজশাহীর জন্য।

কিন্তু জবাবে ব্যাট করতে নেমে জুনায়েদ সিদ্দিকির দুর্দান্ত সেঞ্চুরিতে মাত্র চার উইকেটে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। ম্যাচ শেষে ১২০ রানে অপরাজিত ছিল জুনায়েদ। ১৮১ বালে তার ইনিংসটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারি দিয়ে। রাজশাহীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করে জহুরুল ইসলাম। আর প্রথম ইনিংসে শূন্য করা সাব্বির রহমান দ্বিতীয় ইনিংসে ৪ রানে অপরাজিত ছিলেন।

দুই ইনিংস মিলিয়ে ১৯৮ রান করে ম্যাচসেরা হয়েছে জুনায়েদ সিদ্দিকি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

জাতীয় লিগে ৬ বছর পর চ্যাম্পিয়ন রাজশাহী

আপডেট সময় ০১:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮