ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক সঙ্গে তিন সন্তান প্রসব!

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় বসবাসরত রাজিব সরদারের স্ত্রী জুবি আক্তার একসঙ্গে তিন সন্তান প্রসব করেছেন। বুধবার সকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক (নরমাল ডেলিভারি) অবস্থায় তিনি পর পর তিনটি সন্তান প্রসব করেন।

বর্তমানে মা জুবি আক্তারসহ তিনটি সন্তানই সুস্থ রয়েছেন। সন্তান তিনটির মধ্যে দুইটি মেয়ে ও একটি ছেলে সন্তান জন্ম নেয়। এতে তিন নবজাতকের বাবা, মা, দাদা ও দাদী বেজায় খুশি।

ইতোমধ্যে নবজাতক তিনটির নামও রেখেছেন তাদের দাদা ও দাদী। প্রথম মেয়েটির নাম ফাতেমা, দ্বিতীয় মেয়েটির নাম আয়েশা ও তৃতীয় ছেলেটির নাম হুসাইন রেখেছেন তারা।

তিন সন্তানের পিতা রাজিব সরদার জানান, পরপর আমার ঘরে তিনটি সন্তান ভুমিষ্ট হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছি। তবে আমি ডাক্তারি রিপোর্টে অর্থাৎ আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে একবার একটি সন্তান এবং আরেকবার দুটি সন্তানের রিপোর্ট পেয়েছি। যা অত্যন্ত দু:খজনক।

একসঙ্গে জন্ম দেয়া মা জুবি আক্তার সন্তান তিনটির মুখের দিকে তাকিয়ে থেকে জানান, আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান দান করেছেন। আমি তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

হাসপাতালে দায়িত্বরত সিনিয়র নার্স বেবী রানী বিশ্বাস জানান, পরপর জন্ম নেয়া সন্তান তিনটি এবং তাদের মা বর্তমানে সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক সঙ্গে তিন সন্তান প্রসব!

আপডেট সময় ০৯:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮