ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাবির সহকারী প্রক্টর হলেন মহিবুর রৌফ শৈবাল

অাকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হলেন অত্র বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষক মহিবুর রৌফ শৈবাল। মঙ্গলবার থেকে তিনি এই নতুন দায়িত্ব পালন করছেন।

জামালপুরে জন্ম নেয়া শৈবাল একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বিশ্বদ্যিালয়ে পড়াকালীন তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

ছাত্রাবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিকালে তিনি রাজনৈতিক মঞ্চে ছাত্রলীগের হয়ে সাহসী ভূমিকা রাখেন।

ছোটবেলায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেকে বিকশিত করেন। স্কুলে পড়াকালীন সময়েই মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন।

এরপর কলেজ হয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলতে থাকে সেই প্রচেষ্টা। ছাত্রাবস্থায় কাব স্কাউট ও রেডক্রিসেন্ট-এর কার্যক্রমেও অংশ নেন।

কলেজে পড়ার সময় জামালপুর থিয়েটার ও বহুরুপী থিয়েটারের মাধ্যমে মঞ্চে অভিনয় করেন। স্নাতকোত্তর সমাপন করে বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগে দীর্ঘ সময় প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ডকুড্রামা, তথ্যচিত্র এবং থিয়েটার উন্নয়নের কাজ করে যাচ্ছেন মহিবুর রৌফ শৈবাল।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা ও সাংস্কৃতিক দর্শনকে ধারন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মান সম্মত সুষ্ঠ শিক্ষার পরিবেশ নিশ্চিতকরনে কাজ করতে চাই।

রৌফ শৈবাল বলেন, উন্নত দেশ ও দক্ষ জাতি গঠনে নিয়োজিত থেকে বিশ্ববিদ্যালয়ের সুনামকে বিশ্বব্যাপী এগিয়ে নিয়ে যেতে নেতৃত্বদান যেন করতে পারি-এটাই প্রত্যাশা আমার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাবির সহকারী প্রক্টর হলেন মহিবুর রৌফ শৈবাল

আপডেট সময় ০৫:২৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮