ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘একাত্তরের পাপে ধ্বংস হচ্ছে পাকিস্তান’

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, মহান মুক্তিযুদ্ধকালীন, নারী ধর্ষণ, শিশু হত্যা, পুড়িয়ে মানুষকে হত্যা, ঘরবাড়ি পুড়িয়ে মানুষকে সর্বস্বান্ত করা, স্বাধীনতাকামী নিরীহ মানুষের নির্বিচারে হত্যা, নির্যাতন ও লুটপাট চালিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছে পাকিস্তান। একাত্তরের পাপেই পাকিস্তান ধ্বংস হতে বসেছে।

সোমবার দুপুরে রাজশাহীতে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা’ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন লিটন। জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে মাসব্যাপী মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চায় রাজশাহী কলেজ মিলনায়তনে ‘উন্নয়নের অভিযাত্রায় রাজশাহী’ এ আয়োজন করে।

মেয়র লিটন বলেন, আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের কাছে পাকিস্তানকে মাফ চাইতে হবে। কবে পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হবে, আমরা তা দেখার অপেক্ষায় রয়েছি।

খায়রুজ্জামান লিটন আরও বলেন, ভারত-পাকিস্তান দেশভাগের পর বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পাকিস্থানের সঙ্গে থাকলে আমাদের উন্নয়ন হবে না। সে জন্য দেশভাগের পর থেকেই মানুষকে সেভাবে প্রস্তুত করেছিলেন। তার ফলেই আমরা স্বাধীনতা পেয়েছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন, এ দেশের মানুষ পেটভরে খেতে পারবে, ভালো কাপড় পরবে, আজকে সেসব স্বপ্ন পূরণ হয়েছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যসহ সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। পাকিস্তানের চেয়ে আমরা এখন সব সূচকে অনেক ওপরে।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সরকার পরিকল্পনা করেছে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত বানানোর। কিন্তু উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে, আমি আশা করছি ২০৩০ সালের মধ্যে আমরা বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হব।

তিনি আর বলেন, রাজশাহীতে আগামীতে অনেক উন্নয়ন হবে। ফ্লাইওভার হবে। রাজশাহী বিশ্বের অন্যতম শহরে পরিণত হবে। এ জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান মেয়র লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন উন্নয়নের অভিযাত্রায় রাজশাহীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এতে একাত্তরের রণাঙ্গনের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার।

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

‘একাত্তরের পাপে ধ্বংস হচ্ছে পাকিস্তান’

আপডেট সময় ১০:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮