ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আবারও মাঠে ঢুকে মুশফিককে জড়িয়ে ধরল ভক্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

আবারও খেলা চলাকালীন নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মাঠে ঢুকে পড়ল এক মুশফিক ভক্ত। মাঠে ঢুকেই মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে সেই কিশোর ভক্ত। প্রথম দিনের ন্যায় তৃতীয় দিনেও এমন ঘটনার স্বাক্ষী হলো সিলেট আন্তজার্তিক স্টেডিয়াম।

ঘটনাটি ঘটে সিলেট টেস্টের তৃতীয় দিন লাঞ্চের পরপর। নিরাপত্তা বাঁধা এড়িয়ে হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন ১৫-১৬ বছরের এক কিশোর। মাঠে ঢুকে দৌঁড়ে এসে মুশফিককে জড়িয়ে ধরেন তিনি। পরে অবশ্য সাবেক এই অধিনায়কও জড়িয়ে নেন তার ভক্তকে। এরপর নিরাপত্তারক্ষীরা বের করে আনেন ছেলেটিকে।

সিলেট টেস্টের প্রথম দিনেও এমন ঘটনা ঘটে। নিরাপত্তা এড়িয়ে মাঠে ঢুকে এক ১০-১২ বছরের এক কিশরোর। মুশফিককে পেছনের দিক থেকে জড়িয়ে ধরে সে। খুদে এই ভক্তের কাণ্ড দেখে মুশফিক নিজেও অবাক হয়ে যান।

তবে পরমুহূর্তেই খুদে ভক্তের সঙ্গে কোলাকুলি করে তার খুশি আরও বাড়িয়ে তোলেন সাবেক এই টেস্ট অধিনায়ক। নিরাপত্তারক্ষীরা ছুটে এসেছিলেন। মুশফিক তাদেরকে অনুরোধ জানান, যেন তার খুদে ভক্তের সঙ্গে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে।

এরপর দ্বিতীয় দিনেও নড়বড়ে নিরাপত্তার প্রমাণ মেলে সিলেট টেস্টে। তবে ভক্ত নয় দ্বিতীয় দিন মাঠে ঢুকে যায় একটি কুকুর। হতভম্ব হয়ে যায় জিম্বাবুয়ের খেলোয়াড়ররাও। পরে খেলার চলাকালীনই মাঠে ঢুকে কুকুরকে বের করে আনেন নিরাপত্তারক্ষীরা। এই নিয়ে টানা তিন দিন এমন ঘটনা ঘটে যাচ্ছে সিলেটের অভিষেক টেস্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

আবারও মাঠে ঢুকে মুশফিককে জড়িয়ে ধরল ভক্ত

আপডেট সময় ০৩:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮