ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিমানে ঢাকায় নেয়া হয়েছে চামেলিকে

আকাশ স্পোর্টস ডেস্ক:

উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার চামেলি খাতুনকে বিমানে করে ঢাকায় নেয়া হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেসরকারি উড়োজাহাজের একটি ফ্লাইটে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাকে ঢাকায় নেয়া হয়।

চামেলির সঙ্গে তার মা, বোনসহ পরিবারের তিনজন সদস্য আছেন। আজ বিকালে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে চামেলিকে হাসপাতালে নেয়ার কথা রয়েছে।

পায়ের লিগামেন্ট ছিঁড়ে এবং মেরুদণ্ডের দুই হাড়ের ডিস্ক নষ্ট হয়ে মৃত্যুশয্যায় চামেলি খাতুন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডারের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চামেলির বাড়ি রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায়। ২০১১ সালে পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলে জাতীয় দল থেকে অবসর নেন। এক সময়ের মাঠ কাঁপানো এই অলরাউন্ডার এখন পার করছেন জীবনের চরম দুঃসময়।

লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পাশাপাশি মেরুদণ্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় তার শরীরের পুরো ডান পাশ অবশ হয়ে যাচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার চিকিৎসায় প্রয়োজন অন্তত ১০ লাখ টাকা। কিন্তু সেই সামর্থ্য নেই চামেলির পরিবারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

বিমানে ঢাকায় নেয়া হয়েছে চামেলিকে

আপডেট সময় ০৫:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮