ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্সেলোনায় বাংলাদেশ

আকাশ বিনোদন ডেস্ক: 

ষষ্ঠ এশিয়া চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের তিন ছবি। রেজা গালিবের ‘কালের পুতুল’, ফখরুল আরেফিন খানের ‘ভুবন মাঝি’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। ৩১ অক্টোবর, বুধবার থেকে স্পেনের বার্সেলোনা শহরে উৎসবের পৃথক তিনটি ভেন্যুতে ছবিগুলো দেখানো হচ্ছে। চলচ্চিত্র উৎসবটির পর্দা নামবে আগামী ১১ নভেম্বর।

বার্সেলোনা উৎসবে অংশগ্রহণের জন্য ২০টি দেশের প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। সেখান থেকে বাংলাদেশের এই তিন ছবিসহ বিভিন্ন দেশের মোট ১০০টি সিনেমা প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে।

বাংলাদেশের তিন ছবির মধ্যে রহস্য ঘেরা গল্প নিয়ে নির্মিত ‘কালের পুতুল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চলতি বছরের মার্চে। রেজা গালিবের এ ছবিটি প্রেক্ষাগৃহের পাশাপাশি বিভিন্ন উৎসবে অংশ নিয়েও প্রশংসিত হয়। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নাসিফুল ওয়ালিদ।

এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। আরও আছেন বীথি রানী সাহা, জান্নাতুন নূর মুন, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, আশীষ খন্দকার, ঋতু সাত্তার ও আরিফ অর্ক প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন সানি জুবায়ের।

ফখরুল আরেফিন খান পরিচালিত ‘ভুবন মাঝি’তে রয়েছে একজন সাধারণ সংগ্রামী মানুষের বিদ্রোহী হয়ে ওঠার গল্প। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা ফখরুল নিজেই। ছবির গানগুলোর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত শিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, নওশাবা আহমেদ, সুষমা সরকার, মামুনুর রশীদসহ অনেকে।

অন্যদিকে ফারুকীর ‘ডুব’ তারকাবহুল। এটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, কলকাতার পার্নো মিত্র এবং বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী। বাংলাদেশের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। এ ছাড়া সহ-প্রযোজক হিসেবে ছিলেন অভিনেতা ইরফান খান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বার্সেলোনায় বাংলাদেশ

আপডেট সময় ০১:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮